তুমি চলে গেলে
অবেলার অন্ধকার দিনে
এক গুচ্ছ আলো ভেঙে গেলো
বুকের ভেতর
শোকের উদার আঁধারে পাঁজরে দাঁড়ের
শব্দেরা
চেতনা জাগালো
শূন্যের ভেতর দেখি কতো ঢেউ হাঁটে
নীরব বাতাস ভারী করে
জোৎস্নার ভেতর আজ স্মৃতির সন্ধানে
পাখি গুলি নির্জনতা চিরে
উড়ে গেল দূর কোন সমুদ্র বাতাসে
নিজেকে তোমার স্পর্শে পূর্ণ করে নিতে
বিড়ির নরম ছাই তীক্ষ্ণ চিতা ঘিরে
রয়ে গেলো পিঁড়িতের দুঃখের মতন
নিমতলা মহা শ্মশানের মাটি ছুঁয়ে
তুমি চলে গেলে
চারপাস্ ঘিরে নিস্তব্ধতা
আরো কাছে এলো
অবেলার অন্ধকার দিনে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem