নক্ষত্র সুর Poem by Soumen Chattopadhyay

নক্ষত্র সুর

নির্জন রাত্রির দেহে দেখেছি তোমাকে
কোনো এক সুপ্রাচীন অতীত বৃষ্টির দিনে

আত্মীয়ের মতন লুটিয়ে ছিলে
এই কাঙ্খিত শরীরে

স্পর্শ পেয়ে ভেসে গেছি
তীব্রতার স্বচ্ছ করুন আঁধারে

শ্বেতপদ্ম ফুটেছিল সত্ত্বার গভীরে

তুমি এসো—
আমি প্রবল উচ্ছ্বাসে
জ্যোৎস্নার রাত্রিতে
বেজে উঠবো নক্ষত্রসুরে

জেনেছি এ কথা—
তোমাতে রয়েছে
আমার সকল আনন্দ ও বেদনার ধারা

নক্ষত্র সুর
Tuesday, April 7, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success