কাঙ্গালের দুহাত Poem by Soumen Chattopadhyay

কাঙ্গালের দুহাত

অন্ধকারের দুঃখের নির্জন প্রবাহ
শতাব্দীর বুকে নেমে আসে

স্নায়ুর অন্তরেহলুদ শুন্যতা
বিমূর্ত শিখার দিকে চেয়ে থাকে

পৃথিবীর রসে সিক্ত মূলের মাটিতে
এখনো জীবন জেগে আছে
শোকের সকল ধারার ভিতর

মানুষের অরণ্যে নিভৃতে জ্বলেছে মানুষ
দহনে দহনে অমৃতের পথ রোধ করে

অন্ধ কাঙালের দুপুরের বিশীর্ণ দুহাত
ভাতের উষ্ণতা খোঁজে
আজ জোৎস্নার রুপালি আলোর
করুন রুদ্ধস্বর অস্তিত্বের দেহ বিদ্ধ করে...

সূর্যডুবে গেলে এই সব ইতিহাসের মরমী বার্তা
মুছে ফেলে মানুষের হৃদয়ের পাষান দর্শন

চারিদিকে হত্যার উৎসবে
নৈরাশ্য নিঃশব্দে চেয়ে থাকে
শতাব্দীর সমৃদ্ধ আলোর দিকে

কাঙ্গালের দুহাত
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success