সাঁওতাল পরগনা Poem by Soumen Chattopadhyay

সাঁওতাল পরগনা

Rating: 5.0

নীহারিকা ছিন্ন এই দেহের বৈভব
ভেঙে কাছে বসো

সাঁওতাল পরগনা— সারবন্দি সমস্বরে নীল আকাশের
নিঃশ্বাস এখানে
ঘন হয়ে আসে

ফাল্গুনের গাছ দিগন্ত ছুঁয়েছে রঙিন চৈত্রের
পলাশের মাঠে

রীতছুট রীত তছনছ করে বইছে অস্ফুট
এক ধ্বনি আমাদের মাঝে

জঙ্গল চিরেছে
চিকন রোদ্দুর
নক্ষত্র ধূলোর এদেহ বসন্ত বাতাসে বইছে

সকল বৈভব ভেঙে তুমি এসো কাছে
অন্ধকার কুয়াশার নীল দেশে আজো
রাত্রির তরঙ্গে
ভালোবাসা ভাসে শাশ্বত আনন্দ ও দুঃখের মাঝে

সাঁওতাল পরগনা
Sunday, April 12, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 12 April 2020

let the love come through the varieties virginity of nature

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success