ভালোবাসা Poem by Soumen Chattopadhyay

ভালোবাসা

তোমাকে দেখেছি
আদি অরণ্যের বসন্ত বাতাসে

স্মৃতিতে স্বপ্নের বীজ
প্রান্তরের শেষ সীমা স্পর্শ করে

জ্যোৎস্নার গভীরে কোনো এক প্রাচীন বেদনা
ডেকে নিয়ে যায় বুকের ছায়ার গর্ভে

মনেপড়ে—
নৈশব্দের সত্ত্বার ভেতর
আমি ফিরতে চেয়েছি
মানুষের কাছে

ব্যাথাহত পৃথিবীর ম্লান মুখে
প্রিয় মুখ গুলি ভেসে ওঠে

করুণ স্তব্ধতা ছড়িয়ে রয়েছে
নাভি মূলের গহ্বরে

নিভৃতের যত যন্ত্রণা আমাকে দাও...
ভালোবাসার অমৃত আলোতে
আমাকে স্নিগ্ধ কর

তোমাকে খুঁজেছি
আদিম ধূলোর তৃষ্ণার অন্তরে

মানুষকে ভালোবেসে
বুকের ছায়ার গভীরে পেয়েছি
অনন্তের স্বাদ

এই রাঙা গোধূলির শান্ত আলোতে
আমার জীবন পোড়াও
আমি আবার নুতন হয়ে উঠি

ভালোবাসা
Wednesday, April 15, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Sampa Banerjee 09 June 2020

Tomake dekhechi basanta batase........ awesome khub sundor

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success