আকাশ নীল নাও হতে পারে,
স্বপ্ন সত্যি নাও হতে পারে,
দিবস অন্ধকার হতে পারে,
চাঁদ আমবস্যায় হারাতে পারে,
কিন্তু সব বদলাতেও পারে আবার নাও।
তুমি গাইতে থাকো,
প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করো,
প্রতিবাদ গড়ে তোলো,
নাইবা থাকুক সঙ্গী তোমার,
তবুও তুমি চলতে থাকো।
স্বপ্ন সেদিন কথা বলবে,
তোমার দিকেই তাকিয়ে থাকবে।
কে বলেছে স্বপ্ন ছোঁয়া বারন?
স্বপ্নের মধ্যে স্বপ্ন এনোনা,
বাস্তবে তাকে তুলে ধরো,
চাঁদ সব সময় আমবস্যায় ঢাকা থাকেনা,
একদিন তো তাকে পূর্ণিমা হয়েই দেখা দিতে হয়।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem