ভালোবাসা কেনো কাঁদায় Poem by Bikash Santra

ভালোবাসা কেনো কাঁদায়

কাঁটা দেখেও তোমায় একদিন
ভালোবেসেছিলাম আমি,
ভাবিনী আমায় কাছে টেনে
আঘাত করতে পারো তুমি.
তোমায় পাওয়ার জন্য মন
সয়েছিলো অনেক ব্যাথা,
আজো কানে শুনতে পাই
তোমার বলা সেসব কথা.
আঘাত যদি করবেই তুমি
কেনো নিয়েছিলে কাছে,
আজ তুমি অনেক দূরে
ফেলে রেখে আমায় পিছে.
বুঝিনি কখনো ভালোবেসে
পেতে হবে এতো কষ্ট,
এর থেকে একলা জীবন
আমার ছিলো যথেষ্ট.
আমায় কাঁদিয়ে আজ বলো
কি সুখ তুমি পেলে?
আমায় কাছে টেনে কেনো
আজ এভাবে মারলে.
(ভালোবাসা কেনো কাঁদায় তাকে যে ভালোবাসাকে সম্মান করে বারেবারে)

ভালোবাসা কেনো কাঁদায়
Tuesday, May 15, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
Shakhawat Hossain 07 February 2021

Nice poem

0 0 Reply
anup roy 21 May 2018

very sad poem.nice thinking.

0 0 Reply
rohit 15 May 2018

nice poem, I love sad poem, & heart break poem.

1 0 Reply
amrit 15 May 2018

sad poem, but very good

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success