ব্যস্ততার হাতে তুলে দিয়ে Poem by Soumen Chattopadhyay

ব্যস্ততার হাতে তুলে দিয়ে

গুহার অরণ্যে জীবনের যে বিশ্বাস
একদিন জেগেছিলো হৃদয়ের দেশে
আজ রূঢ় শুষ্ক
হওয়ার অস্থির
বিষাদ নিভৃতে
তারায় তারায়
পরবাসে সপ্তর্ষির মায়ামুখে সেই
আগুন রঙের
ইতিহাস খোঁজে
বিস্ময়ে, মাটির মূলে পৃথিবীর বিমূর্ত প্রবাহে

সময়ের জ্বরাতুর পথে কবিতার
নির্জন পায়ের
ছাপ ঘুমঘোর উষারাতে
সুদূর একাকী
অতল ধ্রুপদী ইচ্ছা জীবন জড়িয়ে ধরে বুক

এখন নিঃসীম রাত্রির গভীর বুকে
মানুষের জীবনের ভাঙ্গা অপচয়
অস্তিত্বকে ক্লান্ত করে রাত ম্যাডাম ফুলের মতো

নদীতটে সভ্যতার মুখরতা ম্লান হয়ে এলে প্রাণের ক্ষুধিত
শোকের অন্তরে অতীত ভাস্কর্য বিশ্লেষণ করে
নগরের চুপচাপ খাঁচার ভেতরে

বস্তুবিশ্বে নিজেদের বেদনার দিনে
নিজেকে নিলামে তোলে, নিঃসঙ্গ প্রাণের ব্যর্থতার ফল
অনুভব ক'রে মধ্যরাত্রির সকল
দুঃখিত মৈথুনে
উড়ে যায় একমুঠো নিঃস্ব ছাই হ'য়ে


যে জীবন একদিন হেঁটেছিল অরণ্য গুহার আগুন রঙের
হৃদয়ের বিশ্বাসের দেশে
তাকে নষ্ট ক'রে প্রিয় আত্মজের জন্ম দিয়েছে রক্তাক্ত
মহাঅস্তিত্বের
নীরব সংকটে

মানুষের হৃদয়ের দুঃখিত গহ্বর
শ্রাবনের ঝমঝম রাত্রিতে মানুষ
চেয়েছিলো পাশে শুন্য দিনে সার্থক স্বান্তনা পেতে...

প্রার্থনার সেই
কাতর শব্ধের
ভেতরে এখনো আমরা ঘুমিয়ে আছি
নিজেকে নিলাম ব্যস্ততার হতে দিয়ে...

ব্যস্ততার হাতে তুলে দিয়ে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success