জেগে থাকি প্রখর অস্তিত্বে Poem by Soumen Chattopadhyay

জেগে থাকি প্রখর অস্তিত্বে

Rating: 5.0

শীতরাত নামে বাড়ী ফেরে সে উদ্ভ্রান্ত
তারপর স্তব্ধ বিছানার অন্ধকারে
খোঁপার রহস্যময় ফুল ঝরে পড়ে

শুয়ে থাকে অস্তিত্বের প্রখর প্রতীক
মুমূর্ষু লেপের গভীরে; পৌষের শীতল নক্ষত্র
জন্মের শিকড়ে আলো দেয়
নিঃশব্দে পবিত্র মৃত্যুর প্রাকৃত মুখ
পৃথিবীর পান্ডুলিপি রেখে চলে যায়
বিস্তৃত দূরের কুয়াশার হাতে

একদিন শৈশবের ভরা রৌদ্রে অন্ধ বাউলের নিবিড় সুরের আকাশে নির্মোহ জ্ঞান প্রার্থনার দুঃখ বেজেছিল যে জীবনে—
জানালার ফাঁকে
সে আজ চেয়েছে
বটের ঝুরির শুক্লা তিথির শরীরে

রাত্রির বিশীর্ণ পাতা ঝরে প্রাচীন মাটির দেশে

প্রাকৃত পৌষের রাতে পান্ডুলিপি চেয়ে জেগে থাকে শুধু
সুদীর্ঘ প্রখর অস্তিত্বের নীরবতা

জেগে থাকে জ্ঞান
জেগে থাকে বোধ
শীতল নক্ষত্র জেগে থাকে
স্তব্ধ বিছানার অন্ধকারে

জেগে থাকি প্রখর অস্তিত্বে
POET'S NOTES ABOUT THE POEM
Love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success