মিলন বেলা Poem by Rahul Shil

মিলন বেলা

শরীর রগরানো গন্ধে
মোহিত করিয়া দাও মোরে।
আজি মিলিত হইবো মোরা
ভালোবাসার অন্তপুরে।
ভালোবাসার গীত-ধ্বনি শুনা যাইবে প্রকৃতির সুরে সুরে।
মোর হিয়ার ভিতরে
জড়াইয়া রাখিবো তোমারে।
লয়ে তোমারে সঙ্গে করে
চলিয়া যাইবো অনেকটা দূরে।

যদি তুমি পাতা হও
তবে আমি নদী হইবো।
তোমাকে মোর প্রেমের স্রোতে
ভাসাইয়া লইয়া যাইবো।
তোমাতে তোমার মতো করি
মিশিয়া রাখিবো যতন করি।

পরাণ মোর আন্ছন আন্ছন করিয়া উঠে
ক্ষানিকের মধ্য রাতে।
হেরিলে স্বপন তোমায়
গোপনে যৌবনের মর্মর ধ্বনি বাজিয়া উঠে।

প্রত্যাশায় চাহিয়া থাকি
আপন মন শূন্য রাখি।
আজি এই পূর্ণিমা তিথি
চলিয়া যাইবে শেষ রাত্রি।
তব চলিয়া আয়
মোর আঙ্গিনায়।
ফুল ফুটাবি আয়
মোর শুষ্ক বাগিচায়।

love

Sunday, June 3, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success