গাছ লাগাও প্রান বাঁচাও Poem by Bikash Santra

গাছ লাগাও প্রান বাঁচাও

Rating: 4.0

গাছ লাগাও প্রান বাঁচাও
আজ এই কথাই বলবো,
এসো তাই হাতে হাত মিলিয়ে
শুধুই আজ গাছ লাগাবো.
গাছ আমাদের মায়ের সমান
দেয় সে শীতল ছায়া,
সেই গাছকে কেটে ফেলতে
হয়না তোমার মায়া.
পরিবেশ দূষণ যদি কম
করতে আজ​ তুমি চাও,
তাহলে দয়া করে আজ
একটা গাছ তুমি লাগাও.
গাছেরও যে প্রান আছে
ভুলে গেছো কি তুমি,
তবে তারে কেটে কেনো
শূন্য করো এই মাতৃভূমি.
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
সব কষ্টকে সঙ্গে নিয়ে,
তোমার খাবার ও অক্সিজেন
যায় সে আজো দিয়ে.
তবে তারে কোরোনা আঘাত
কুঠার আজ হাতে নিয়ে,
এসো আজ থেকে আমরা
পৃথিবীকে দিই সবুজে ভরিয়ে.
(গাছ আমাদের মায়ের সমান​, তাই আমাদের উচিত পরিবেশের চারিদিকে গাছ লাগিয়ে এই পরিবেশকে জীবজগতের বাসযোগ্য করে তোলা)

গাছ লাগাও প্রান বাঁচাও
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success