বেদনার হাত Poem by Soumen Chattopadhyay

বেদনার হাত

তৃতীয়ার চাঁদের আকাশ হতে নেমে আসছিল অন্ধমেঘস্মৃতি— বিষন্ন হাওয়াই মাটিঋতুদাগ নির্জন রাত্রির নগ্ন হলুদ সভ্যতার কথা বলে যাচ্ছিল অনর্গল— মৃত অভিজিৎ নক্ষত্র সীমানা ছাড়িয়ে নির্ভুল শূন্যতা দিয়ে তার প্রতি জন্মের জন্মকথা নির্মাণ করছিল উষ্ণ ছায়াপথের বুকে— অন্তিম প্রাণের কাছে ছুটে আসছিল আলোবীজ নিজস্ব স্বভাবে—পশ্চিম দিগন্তে ধূ-ধূ মাঠের শেষে সূর্য তখন আমার দিকে চেয়ে— বাড়িয়ে দিলো বেদনার
হাত...

বেদনার হাত
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success