বাতাবরণ Poem by Rahul Shil

বাতাবরণ

একলা মনে সাগার তলে,
চলিলাম আজ অন্থহীনে।
নভোলোকে সুর মিলিয়ে,
গাইতেছে দেখো কোকিল জনে।

সেথায় নাইকো কোনো পরোয়ানা,
নাইকো কোনো উপবিধি।
আপন মনে ছুটে চলি
পার হয়ে সব গাছ গাছালী।

দুঃখের সিমানা পেরিয়ে,
শত বারণ ডিঙ্গিয়ে।
হাজারো কুহক কাটিয়ে,
জিতে নেবো সব নিজ বলে।

দ্বেষ - বিভেদের বড়াই না করে,
আজি মোরা মিলিত হইবো
সভ্যতারই উষা লগ্নে।

নাইবা থাকুক বাহুবল,
তব মোরা প্রয়োগ করিবো মনোবল।
ভয় ভীতি সব ছুড়ে ফেলে,
শঙ্করের মতো তাণ্ডব করে,
মোরা সকলে মিলে দ্বৈব নৃত্য দেখাবো
এই সনে।

এখন তবে আর নহে,
অনেক হলো ভিতু  সেজে।
সময় এসেছে পাল্টাবার,
কেড়ে নেবো  আপন অধিকার।

এখন তবে আর নহে
প্রতিবাদ আজ ন্যায়ের সম্মুখে কড়া নাড়ে।
সকল রোষ করিয়া বর্জন
একাকী চিত্তে হইবো মিলন।
যদি আধারেও ভরিয়া যায় এই আসমান,
তব মোরা প্রতিবাদের প্রদীপ জ্বালাইয়া
করিবো দীপ্তিমান।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success