রূপকথার নদী Poem by Soumen Chattopadhyay

রূপকথার নদী

কোন অজ্ঞাত ব্যাথার দিকে
একলা গিয়েছো চলে

রূপকথার নিবিড় সেই নদী
আজো বইছে নির্জনে
আমাদের রক্তের অন্তরস্রোতে

তুমি কি ভুলেছো প্রতিশ্রুত কথাগুলি
এখানে এখন স্মৃতির ভেতর
জীবন একাকী কাঁপে

আমি ভুলিনি কিছুই-
মনেপড়ে দীর্ঘ প্রতীক্ষার পর
শ্রাবনের রাতে তোমার মেধাবী আলিঙ্গন

তুমি এসো -
পৃথিবীর অপরূপ অস্তিত্বের উজ্জ্বল হৃদয়
সহস্র দীপের মতন জ্বলেছে
কোনো এক সংহত প্রেমের প্রাচীন বিশ্বাসে

তুমি এসো -
চৈত্রের ফুলের গন্ধে
খুঁজেছি তোমার স্নেহের উত্তাপ

আমার সকল উৎসব নিভৃতে তোমাকে চেয়েছে
অজ্ঞাত ব্যাথার দিকে যেওনা একাকী
চলো যাই সেই রূপকথার নদীর তীরে
নিঃসীম ধুলোর দেশে নতুন আলোর জন্ম দিতে

রূপকথার নদী
Wednesday, July 22, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success