সেই পৃথিবী Poem by Soumen Chattopadhyay

সেই পৃথিবী

Rating: 5.0

আমি যাবো সেই নির্জন প্রদেশে
রক্তে নিহিত দূরের অতীতের
সেইসব নিভন্ত গ্রামের দেহে...

গাইবো আমার ব্যক্তিগত গান

অন্ধকারের শোকের পৃথিবীতে
প্রাণের হত্যার নিষ্ঠুর বাতাস
রক্তাক্ত বিষণ্ণ দিন এনে
আমাদের অস্থির করেছে

প্রাচীন পাথর দেখলে তোমাকে মনেপড়ে
পাথুরে নদীর তীব্র স্রোতের শরীরে
সময়ের ইতিহাস খেলেছে রাত্রির বেদনার দিনে
তোমাকে দেখলে সেই অনুভব জাগে
চেতনার মগ্ন রোদ্দুরে;
নিজেকে প্রত্যক্ষ করেছি তোমার অন্তরে

মানুষের কল্পনার স্তুপে শান্তি-সফলতা
আজ দূরের দিগন্তে কেবলই ছবি

ছায়াবদ্ধ সেই নির্জন প্রদেশ
আমার জন্মের পিছুটান...

অন্ধকারের সে দেশ
সৃষ্টির সুরের স্বান্তনা-স্থিরতা দিয়ে
একদিন ভ'রেছিলো আমাদের প্রাণ

আজ কবিতার শব্দের গভীরে
নির্জন মাখানো আঁধারের দেহে
প্রাচীন পাথর খুঁজেছি তোমাকে ভালোবেসে

সেই পৃথিবী
Saturday, August 8, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 16 August 2020

আজ কবিতার শব্দের গভীরে নির্জন মাখানো আঁধারের দেহে প্রাচীন পাথর খুঁজেছি তোমাকে ভালোবেসে....সুন্দর লিখেছেন

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success