বাউলের পৃথিবী Poem by Soumen Chattopadhyay

বাউলের পৃথিবী

ভাসমান অনুভূতিগুলি
বাউল মেলার
মাঠে মাঠে ঘোরে
পার্থিব আকাশ
সন্ধ্যার বাতাসে নেমে আসে

বাঁশবন আঁকড় বৈচির ঝোপে ঝিঁঝিঁর রাগিণী
জাগায় মাটির ইতিহাস
সমূহ বীজের আধার ক্রমশ অস্তিত্বে ফুলের মতো ফোটে
শরীরী চেতনা ঘিরে সেই শব্দদ্রুম
আশীর্ষ নির্মাণ করে উষ্ণজন্মস্রোত

প্রখর ক্লান্তির পর একদিন করুণ জন্মের
জলরেখা অবিরাম বাউলের দীর্ঘ রতিসুরে
অন্ধকারে রক্তে মিশে গেলে
আমরা শূন্যের দিকে নগ্ম
হয়েছি সেদিন
আমাদের পরিচিত পৃথিবীর সন্তান সন্ততিদের ক্লান্ত
মনের গভীরে বিমূর্ত বাসনা জেগেছে, যেখানে
মৃত্যুর প্রবাহমান স্থির
চৈতন্যে জন্মের ছায়া যন্ত্রণা শুয়েছে
পৃথিবীর শীতল জরায়ুবিদ্ধ দেহে


রাত্রির গভীর বুকে অবসাদ আর
আত্মহননের দিনযাপন নির্জনে মধ্যরাতের অশান্ত
ঘুমের দহনে বাউলের একতারা
বেজে উঠেছিল অনেক দূরের দুখের স্তূপের ধ্বংস হতে


নাবলা অতীত উড়ে আসে
মানুষের ইথারের দেশ স্পর্শ করে
প্রশ্বাসের গভীর রোদ্দুরে
জীবন প্রণালী উঠে আসে রুক্ষ শিলালেখার জীবাশ্ম থেকে
বলে যায় আজকের ক্লান্তির পৃথিবী
একদিন বাউলের ছিল

বাউলের পৃথিবী
POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success