জল রঙ Poem by Syfuddin Mohammad Syfuddin

জল রঙ

তুমি তরঙ্গিত নদী ছিলে
উষ্ণ জলে ভাসতে দিলে
নেমে অথৈ উষ্ণ জলে
পথ হারিয়েছি ভুলে ।

তুমি সদ্য ফোটা শাপলা বিলের জলে
মায়াবী পাপড়ি দোলে ঢেউয়ের তালে
গভীর জলের সাঁতার শিখিনি কোনোকালে
তোমারে লভিতে ডুবি কামনা বাসনা ছলে ।

ঘোর বরষায় তুমি উপচানো নদী
বুনোহাঁস আমি জলে ভাসি নিরবধি
হাসাহাসি মাতামাতি তুমি আমি ডুবোডুবি
জলমাঝে জলকেলি শ্যামাঙ্গ ভৈরবী ।

তুমি ছিলে নদী ছিল জল ছিলো
ছিলো জল রঙ
তুমি নেই নদী নেই আছে জল চোখে,
নেই জল রঙ।।
=============================
Copyright @msyfuddin P 454
01/02/2020

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success