স্মৃতির ভেতর একাকী দাঁড়িয়ে থাকে
বড়ো অন্ধকার
ভীষন কঠিন স্বরে অকস্মাৎ ডাকে,
আমি তো বুঝিনি শঙ্খচিলের বিদায়ী সেই ভাষা
ভুলেছি অনেক—
যেমন উদ্বাস্তু- শরণার্থী
ভুলেছে পূবের মরমী বাংলার কথা
এখন বুকের স্তব্ধ গভীর প্রান্তরে
চেতনার উপত্যকা বেয়ে নেমে আসে
প্রাচীন ঋষির শান্ত জ্ঞানদগ্ধ দেহ
শব্দ অক্ষরের অস্থি মাংস আর প্রাচীন লাবন্য
হৃদয়ের অতিব্যক্তিগত
শ্মশানে ক্রমশ পুড়ে গিয়ে কোনোএক
বেদনার নীল নদীজলে ভেসে যায়
চেতনাপীড়িত সেই নির্জন শ্মশানে
জ্বলজ্বল করে ওঠে পালি প্রাকৃত চর্যার ভাষা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem