দুষটু ছেলে Poem by Ruby Mostazir

দুষটু ছেলে

ছোট্ট আমি, দুষটু আমি
সবার আদরের
তাধাঁই তাধাঁই লাফিয়ে বেড়াই
বাচ্চা বাঁদরের...

পাখি কে আমি কগ্গো বলি
Thanks কে বলি আন
মিষ্টি সুরে কথা বলি
পাখির কলতান;

চক্কো আমার প্রিয় খাবার
না পেলে দেই কেঁদে
ভাত তো আমি খাই না মোটেও
কি লাভ তবে রেঁধে!

বাবার চশমা, মায়ের মোবাইল
আপার খাতা বই
এসব পেলেই শান্ত আমি
লক্ষি হয়ে রই.

Saturday, September 8, 2018
Topic(s) of this poem: thanks
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success