মনেপড়ে সেইদিন Poem by Soumen Chattopadhyay

মনেপড়ে সেইদিন

প্রহর শেষের অন্ধকারে
মায়াচোখে চেয়েছিলে আমার ফেরার নিঃস্ব পথে
ছায়া আবছায়া অবিরল
দৃষ্টির শিয়রে
ছুটে আসছিল স্মৃতির ওপার থেকে

নিঃশব্দে বিশ্বাস
শতচিত্র মায়াচোখজলে ভেসে ওঠে।
জাগালো জন্মের
বিস্মৃত গুঞ্জনে

নিঃস্ব জলচোখ চেয়েছিলো
স্মৃতির ওপার থেকে আমার ফেরার শান্তবুকে
মনেপড়ে একদিন সারারাত জেগেছি আমরা ঋতুগানে

তোমার ধূসর
নিদ্রালি ডানার প্রতিবিম্ব
ভাসছিলো সেই শূন্যপথে

কৃত্তিকা নক্ষত্র ডাকে- উড়ে যায় পাতা
ক্ষীণ শিরাতন্তু নীল হয়ে গেছে কবে
অপূর্ণ বিষাদ নদীজল
আনমনে চলে
দুইপারে দুই
বিশ্বাস দাঁড়িয়ে থাকে মানুষের ঘনজন্মজলে

মনেপড়ে সেইদিন
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success