খেলে যাই নক্ষত্র ইশারায় Poem by Soumen Chattopadhyay

খেলে যাই নক্ষত্র ইশারায়

Rating: 5.0

দূরবাসী আলোরেখা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে
মরশুমী ঝরাপাতা বিশুষ্ক বাতাস
ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আকাশ, নক্ষত্র মাটির মানুষ

নীরব রাত্রির প্রত্নদেহে শুয়ে আছি
প্রত্যাশাপীড়িত
এই জীবনের স্বাদমূলে

যোনির আদিম রক্তগন্ধময় এক
মেঘলা নদীর ছায়াপথ খেলা করে
আমার গভীরে

স্বপ্নের ভেতর কোথাও কঠিন শূন্যতা বেজেছে
একদিন তুমি
করতলে ছিলে রৌদ্রফুল
আজ দেহমূলে তারই ছায়া পড়ে আছে

দীর্ঘ থেকে আরো বহু দীর্ঘ
ছায়াপথ মেঘভার চেপে আছে বুক
মুখহীন দুঃখী মরশুমী ঝরাপাতা
মাঝ নদীজলে খেলে যায়
অতল পাতালে নক্ষত্রের ইশারায়

খেলে যাই নক্ষত্র ইশারায়
POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success