অন্তিম ধ্বংসের
দিকে চেয়ে থাকি
আদিপৃথিবীর যুদ্ধ শেষে
অন্ধকারে আত্মকথা ভাসে
স্বপ্নের ভেতর
শতশব্দবীজ- মৃগনাভির অস্থির কায়া ঝরে
বিগত জন্মের কালগন্ধ
নষ্ট চিহ্নগুলি জড়ো করে
অন্তরাতে শোকছায়া ছাইরেনু ওড়ে
অনর্গল অন্তহীন চিতার সমীপে পুড়ে যায়
পশ্চিম বুকের শতপথ
ব্যাকুল আঁধারে
ঝরা বাঁশপাতা মাটির মমতা মেখে
প্রাকৃত জ্যোৎস্নার শূন্যতাকে নিভৃতে আপন করে
ক্লান্ত পাখি স্তব্ধ হয় নক্ষত্র ভাষার মেঘদেশে
অন্ধরাতে জ্ঞানদগ্ধ কবি অনুভবে
অন্তিম ধ্বংসের
নষ্ট চিহ্নগুলি জড়ো করে
নির্জন অস্তিত্বে জেগে থেকে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem