গ্রাম্য গীতি Poem by Soumen Chattopadhyay

গ্রাম্য গীতি

হেমন্তের মাঠে বেদনার বাঁশি বাজে
আদিম ঋতুর অভিজ্ঞতা ফিরে আসে
মধ্যরাতে পৃথিবীর নিজস্ব স্তব্ধতা
ক্রমশ অস্পষ্টতার দিকে উড়ে যায়

প্রাচীন ব্যথার শান্ত গ্রাম্যগীতি আজ
দূর পশ্চিমের শূন্য অন্ধকার ভেঙে
আমাকে জাগায় নষ্ট ইতিহাস ছুঁয়ে

দিগন্তের ওইপারে স্মৃতিপথে দেখা
চিত্রগুলি দূর হেমন্তের মাঠে ভাসে

অতীত চেতনা বেদনার মতো বাজে

গ্রাম্য গীতি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success