অভিজ্ঞান হিমা মৃধা সোমা Poem by Hima Mridha Suma

অভিজ্ঞান হিমা মৃধা সোমা

নিজের বাড়িতে যাওয়ার জন্য মন অস্থির হয়ে আছে
তৃতীয় বিশ্বে জন্মানো নারী
জ্ঞান হবার পর, সমাজ তাকে নানান কৌশলে
শিখিয়ে দেয়
মেয়েদের কোন নিজস্ব বাড়ি হয় না
প্রকৃতিতে পরগাছারও অধিকার থাকে
নিরাপদ আশ্রয়ের
কিন্তু নারী; সে এক খেলনা বৈ আর কি!
আরও গভীরে গেলে;
মানুষের আবার কিসের নিজের বাড়ি!
কিন্তু আমার হৃদয় ব্যাকুল;
কিছুতেই শান্ত হচ্ছে না অশান্ত এ গর্জন!
শ্রদ্ধেয় গীতিকার বুলবুল আহমেদ এর লেখা -
'আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা সুদ্ধ বাড়ি
অই বাড়িতে ঢোকার পরে হয়ে গেলো সবার সংগে আড়ি।'

৩০/০৪/২০২১

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success