মা কালি Poem by Bikash Santra

মা কালি

আর কত মা কাঁদাবি আমায়
নে না এবার তোর কোলে,
আমি কি খুব খারাপ রে মা
তাই আমায় তুই গেছিস ভুলে।
খারাপ পথে যাইনি রে মা
হয়েছি যে আমি খুব ভালো,
তাও কেনো তুই জ্বালাসনা
আমার জীবনে একটু আলো।
জানি না কবে তুই আমার
বুঝবি সব মনের ব্যাথা,
সত্যি রে মা বলছি তোকে
এইসব নয়কো মিছে কথা।

মা কালি
Wednesday, November 7, 2018
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success