তুমি কখনো কি একটি সুযোগের আশায় ছিলে
যা তোমার রক্তবাহে প্রবাহিত হয় আর তুমি আঁকড়ে ধরতে চাও
কষ্টের বাস্তবতা; যা তোমার খুশিকে লুকিয়ে রাখে।
কষ্ট যা বাস্তবতাকে ফুটিয়ে তুলতে শুরু করে।
তুমি এখনো বিশ্বাস করো তুমি ভাগ্যের সাথে জয়ী হবে?
বোকামি! তুমি প্রতিশোধ নিয়ো না।
শূন্যতা! শুধুমাত্র শূন্যতা তোমার স্বপ্নকে ঘিরে ফেলবে
তোমার মাঝে আর কিছুই রবে না সেই কষ্টকে অনুভব করতে
সেই বাস্তবতার সাথে চলা পথগুলোকে আবার পূর্ণ করতে।
তোমাকে তো কোন একটি সম্ভবনারই মুখোমুখি হতে হতো
এবং তুমি কি ভেবে দেখো নি একটিরও কথা?
তবু তোমার আত্মাকে অকারণে দিয়েছো তাণ্ডব চালাতে
যা তোমায় ধাবিত করে সেই জীবন-বইয়ের কাঠিন্যের পাতাতে
যা তোমায় ধাবিত করে সেই ঘৃণিত জীবনের রক্ত নেয়ানেয়িতে
সেই একই চক্রের মাঝে যা তুমি ভাঙতে চেয়েছিলে।
তুমি কি শুনো নি কোন কবিতা যা তোমাকে ধাবিত করে
সংঘাত থেকে সাহিত্যের দিকে, যাকে আমরা বলতে পারি আশা,
অথবা ঝড়ের প্রকোপ থেকে উড়ে চলে যেতে কোন উপত্যকার দিকে?
তুমি বলতে চাচ্ছো, তোমার মন কখনো পাহাড়ের দিকে ধাবিত হয় না,
কখনো চায় না খেলখুশির মধ্যে ঝাপিয়ে পড়তে, বোকামিতে মত্ত হতে,
চায় না বৃষ্টির আকাঙ্ক্ষা করতে যা ধীরে তোমার উপর ঝেঁকে বসবে,
চায় না, বেগুনী জামার মেয়েটির সাথে হেসে হেসে কথা বলতে?
তুমি কি করেছো সেই বিকেলগুলোতে, যা তুমি পেয়েছিলে?
এমন চেহারা করো না যে এর সবটুকুই তুমি অপচয় করেছো।
তুমি তো এই জীবন খেলাটাই চেয়েছিলে তবু শুরুর জনকে ভাবলে কাপুরুষ।
তুমি বোকা, স্বার্থান্বেষী একজন আধার জগতের মানুষ
যে শুধু চায় এ খেলায় টিকে থাকতে, এক বা শত মানুষকে খুন করতে।
যদিও তুমি নিজেকে শেষ করতে পারতে আরো সহজে,
বরং তুমি বেঁছে নিয়েছো বেঁচে থাকাকে; যার জন্য প্রশংসা
তবে তোমার লক্ষ্যকে কি তুমি বেঁছে নিয়েছিলে?
নাকি তা তোমার উপর পতিত হয়েছে সময়ের স্রোতে?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem