পরদেশী রোদ ঘর বাঁধে পূবের শরীরে—
আব্রুহীন শরীরের আঙিনায়
নৈশব্দের ঠোঁটে,
শিমুলের অবিন্যস্ত দেহ চুষে খায় আগ্রাসী পরশে।
গোপনে, কুঁড়িরা কাঁপে— কবিতাঅনলে।
বসন্তের সূর্য আড়ভাঙে শিমুলের ডালে,
কাঠঠোকরাও শিস কাটে,
উড়োচিঠি ডাকাতেরা ভুলে যায় ডাকাতির মানে,
রাধার অতলে কৃঞ্চ ডুবেমরে লালের সিঁদুরে।
পরদেশী রোদ ঘর বাঁধে শিমুলের ঠোঁটে,
বাঙলার চিরন্তন লালে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem