সফলতার প্রতিঘর Poem by Masud Khan

সফলতার প্রতিঘর

সফলতার আলোকবর্ষ যেতে নিজেকে নিজের প্রতিযোগী ভাবাটা একান্ত বাধ্যগত। অন্যের সাথে নিরর্থক প্রতিযোগিতা বোকামির সর্বোচ্ছ পর্যায়। উক্ত বাক্যের রহস্য ভেদ-করাটা কি নিতান্ত বোকামি হবে না? চলুন আপনার মুল্যবান সময়ের কিছুটা অপব্যায় না হয় একটু করা যাক।
আজ আমরা ব্যার্থ, না হয় সফল, না হয় ব্যার্থ সফলতার মাঝামাঝি তাই নয় কি?
তবে কেন কিসের জন্য এটা - এই পরিবেশ, এই সমাজ, এই দেশ, না কি এই অবিজ্ঞ আন্তর্জাতিক অঙ্গন? যদি বলি এর জন্য আপনিই সবটুকু দায়ী বোধহয় আমাকে উন্মাদ বলে তাচ্ছিল্য করে বাকি লেখাটুকুই পড়বেন না।
কাল সকালে পড়তে হবে এটা ভেবে ভেবে কত রাতই না সকাল সকাল ঘুমিয়েছেন, কিন্তুু সকাল টা সকাল হলো না আর, হয়ে গেলো দুপুর। কার সাথে প্রতিযোগিতা করে সকলে উঠতে পারেন নি শুনি, নিজের ঘুমের সাথে তাই তো?
কাল থেকে শুরু করবো, কাল তো আসলোই না আসলো আবার আগামীকাল, কার জন্য হলো? ঐ যে নিজের জন্যই।।
এসব বাহানার বাহাদুরি বাদ দিন, আাপনার মতো দুই একটা কুকুর বেড়াল রাস্তায় পড়ে থাকলে কারও কিচ্ছু আসে যায় না। খারাপ লাগছে বুঝি? এই মনুষ্য সমাজ ছেড়ে পশুকূলে যেতে। ভেবে দেখুন একটি বার কি করছেন, কি হতে চাইছেন, কোথায় যাচ্ছেন, আর কোথায় আছেন।
ঐ একটি জড় পদার্থের দাসত্ব নিয়ে প্রত্যহ কাটিয়ে দিচ্ছেন, , আরে হ্যা আপনার হাতের দামি কিংবা কম দামি মোবাইল টার কথা বলছি।
সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত, রাত থেকে গভীর রাত শুধু এই একটি জিনিস ই আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে আপনিই বলুন পশুর ন্যায় অন্যের দাসত্ব করা কি মনুষ্য কুলে শোভা দেয়।
নিজেকে চিনুন! অন্যের সাথে নিরর্থক প্রতিজোগিতা ভীষণ বোকামি। নিজের দুর্বলাতর সহিত সাহসী মৃগেন্দ্রের ন্যায় মোকাবেলা করুন। অন্যরা আপনাআপনি সমীহ করবে।।

ধন্যবাদ,
আপনি কোন দুর্বলতার মোকাবলা করতে চান লিখে যান, ,
নিজেকে জানুন, নিজেকে শেখান।
জয় আপনার হবেই।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success