অশ্রুপতনের ছবি Poem by Soumen Chattopadhyay

অশ্রুপতনের ছবি

পাথরের গায়ে এঁকেছিলে অশ্রুপতনের ছবি
সন্ধ্যার বাতাস ক্ষতজলে শত অনুভব ডাকে
বিপন্ন বৃষ্টির গান শোকতাপে ঢেকেছে মাটিকে
ক্লান্ত নদীতটে মুখোমুখি হিম জীবনের কবি

সাঁঝের নিস্তব্ধ দেহে রয়ে গেল দাহকাঠ সবই
দৃষ্টিরেখা বারবার মেঘ ছিঁড়ে জাগালো আমাকে
আজ মিছিলের মৌনমুখে তুমি আসো এঁকেবেঁকে
দীর্ঘরোদে কাঁচাপাতা শূন্যে ওড়ে সেই কথা ভাবি

স্মৃতিদগ্ধ ডাক- সাত্ত্বিক বিলীন পুড়েছে নিঃশেষ
শীর্ণ কুয়াশার জোনাকিরা দীর্ঘজনপদে ভাসে
রাখালের ঘুমচোখ দেখেছিল তোমাকে অশেষ
হলুদ দুপুর মায়াটুকু রেখে গেছে ভালোবেসে

বিষাদে বিশ্বাসে চেয়েছি তোমার অভিজ্ঞ করুণা
শরীরের অন্ধকার নির্মাণ করলো অশ্রুকণা

অশ্রুপতনের ছবি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success