কৃষ্ণ মৃত্যুর কথা বলবো কোথায় Poem by Soumen Chattopadhyay

কৃষ্ণ মৃত্যুর কথা বলবো কোথায়

জীবন মৃত্যুর সেই ছোঁয়া
খেয়াঘাট ফিরে ফিরে আসে
আঁধার দিনের প্রার্থনা উৎসর্গ করবো কোথায়!

আনন্দ বিষাদে আদিগন্ত
প্রথম দিনের সূর্য অবিরল ডাকে
সোনালি রোদের ফাঁকে ঐশ্বর্য্যের প্রতিশ্রুতি নিয়ে
সেইমতো অন্ধের একাগ্র জীবনের মতো আচ্ছন্ন হয়েছি

পুজোর সকল আয়োজনে পদমুলে
সঁপেছি যন্ত্রণাফুল আর চেতনার জলধারা
নির্জন বৈরাগী এই হাতে
এখন মৃত্যুর কৃষ্ণ কথা জানাবো কোথায়!

সারাদিন মেঘ করে শুধু মেঘ করে ভিড়ের শরীর ঘিরে মেঘ করে
সেইকথা জানাবো কোথায়!

বেলা শেষ হলে
নুঁয়ে পড়ে মন
তোমার প্রকৃত দিকে; সেই ভীষণ শূন্যতা
জানাবো কোথায়

কৃষ্ণ মৃত্যুর কথা বলবো কোথায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success