রইবো গহন বনে Poem by Soumen Chattopadhyay

রইবো গহন বনে

আলোর সমাধি সুরে গোধূলি আকাশে
কে তুমি ছড়ালে ওগো, এমন উষ্ণতা...
আমার ভেতরে চিরন্তন বেদনার
নদী বাঁশবনে এই পড়ন্ত বেলায়

এখন শোনাও তুমি নিস্তব্ধ কান্নার
গোপন রাগিণী অবিরল দুঃখ সুখে
কোমলগান্ধারে ভাসে জীবন মাধুরী
ছায়ানৃত্যে কিছুকাল বাঁচি গো আবার
বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে খুঁজি
গঙ্গার অষ্টম গর্ভে ভীষ্ম কে খুঁজেছি
খুঁজে যাই আমি আজো সেই স্থীত প্রাণ
নিষাদের অভিমানে গহন সংসার
স্বাতী নক্ষত্রের সুক্ষ্ম আলোজল চেয়ে
এমন গহন বনে আরো কিছুকাল
জীবন মাধুরী নৃত্য করুক আবার

রইবো গহন বনে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success