জন্মের ঐপার ডাকে Poem by Soumen Chattopadhyay

জন্মের ঐপার ডাকে

শূন্যঘর স্মৃতিরাগ জাগে অন্ধকারে
গ্রাম থেকে বহুদূরে মেঘছবি ভাঙে
দেখেছি নিজস্ব মৃত্যু ঝরে করতলে
বিপন্ন সন্ধ্যার আলো বিষাদ গ্রন্থির
অন্তরক্ষরনে বিদায়ের পথ ঢাকে
অভিজ্ঞ মাটির আদিম কান্নার স্বরে

শান্ত নদীচরে দুখের নূপুর বাজে
শব্দহীনতার গভীরে ধ্বনিত সুর
পৃথিবীতে জন্ম অভিশাপ স্তব্ধ করে
এইভাবে চিরকাল মরমিয়া ঋণ
দূর থেকে ডাকে আগামী জন্মের গ্রামে
যদিও দেখেছি মৃত্যু ঝরে করতলে

প্রাগৈতিহাসিক ধুলোর যন্ত্রণা গন্ধে
বিস্তৃত অস্তিত্বে জেগে থাকি এই দেহে
রৌদ্ররসে আকাঙ্ক্ষার নিজস্ব সংলাপে
মহাকাল ঘনিষ্ট মৃত্যুর মতো ডাকে

জন্মের ঐপার ডাকে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success