রৌদ্রজ্ঞান সৌমেন চট্টোপাধ্যায় Poem by Soumen Chattopadhyay

রৌদ্রজ্ঞান সৌমেন চট্টোপাধ্যায়

মানুষের মেধাবী যন্ত্রণা সূর্যাস্তের পর ঘন হয়ে আসে
গোধূলির সমস্ত আকাশ মুহূর্তে ধূসর বাষ্পে ছেয়ে গেলে
সে নিস্তব্ধতার অন্তরঙ্গে
দেখেছি জীবন অবিরাম
ঝরে যায় মৃত্যুর গহ্বরে

নরকের গর্ভে বিষঘ্রাণ-দগ্ধ উৎসবের দিনে
আমার দুঃখিনী জন্মভূমি বারবার
মেধাহীন মস্তিষ্কের কাছে প্রসন্নতা ভিক্ষা করে
নতজানু হয়…

পৃথিবীর ঘুমন্ত ভূমিতে
জন্মেছিল যারা
আজো যারা নিবিড় জড়িয়ে আছে আমার অস্তিত্বে
যাদের সম্ভ্রান্ত জীর্ণ পাঁজরের তলে
হাহাকারে নিকষ কালোর
অন্ধকার বয়, রৌদ্রজ্ঞান তাদের জাগাও তুমি

অগণন জীবনের মধ্যে এই মৃত্যুঝড় তোমাকে চেয়েছে
এসো মিছিলের অনিবার্য পদশব্দে—
সত্যের মৃত্যুতে

রৌদ্রজ্ঞান
সৌমেন চট্টোপাধ্যায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success