নিষিদ্ধ নদীটি আপন হলো Poem by Soumen Chattopadhyay

নিষিদ্ধ নদীটি আপন হলো

নশ্বর কণ্ঠে কাকে ডাকো— ফিরে ফিরে চাই কালস্রোতে— বাউলের অন্ধকার দেহ ছুঁয়ে জেগে আছি— শেষ রাতে মোমবাতির কঙ্কাল অন্তরগর্ভে লীন হলো— কুমারী বিন্দুর অস্থিরতা জানে সে কতখানি একা মিলনের সমাপ্তির পর— মৃত্যুর মায়ামাখা দুঃখ অনিবার্য দর্শনের দিকে চলে যেতে থাকে— খেয়াঘাটের শান্ত শব্দ বুকের ভেতর চেপে বসে— নিশ্চিত গর্ভপাতে জরায়ুর আঁধারের কান্না মিশে গেলো ধোঁয়ার বিশ্বে— মাটি আকাশের মাঝে কাম রেতঃপাত বিস্মৃত মন্দিরে জেগে ওঠে— অন্তরালে চলে নিঃসঙ্গ হেঁটে যাওয়া— কালো পাণ্ডুলিপির প্রতিচ্ছবি পাথুরে রোদ্দুরের বিষাদ চোখের গহ্বরে জ্বলজ্বল করে—অন্ধকার বটের মূলে ব্যথার ঝঙ্কার কোন এক শূন্যতার দিকে ঝরে গেলো— নোনাধরা শরীরের উদাসীন উত্তাপ বিদায়ের আগে নিষিদ্ধ নদীটির গান ভালোবাসে

নিষিদ্ধ নদীটি আপন হলো
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success