অশ্রুত বাজে Poem by Soumen Chattopadhyay

অশ্রুত বাজে

কতগুলি পৌরাণিক রেখার ভেতর তুমি আবার জন্ম নিচ্ছিলে—নিরবে অতীত উঠে আসছিল— মৃত্যুর কিছু আগে স্থির হলে— নিদ্রিত বেদনায় জ্যোৎস্না পুড়ছিল— গাঢ় জীবন আজ মুখোমুখি— নৈঃশব্দ্যের আঘাত পথে পথে ঘোরে— গোধূলি বেলার স্থির আলোয় তুমি হাহাকারের সঙ্গে এক হলে— আলো কোনো প্রশ্ন রাখেনি— অবৈধ পুত্রের নির্জন হাত কপালে ঠেকেছিল— চেতনার ক্ষত শুকনো পাতার মতো উড়ে এলো—হুহু বুকে নিরব সম্মতি সেই পুরোনো বাড়ির দরজায় কান্না রেখে মিলিয়ে গেলো —যে সুরে অশ্রুত বাজে ছায়ার গভীরে

অশ্রুত বাজে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success