দিগন্ত ডোবে Poem by Soumen Chattopadhyay

দিগন্ত ডোবে

এই পাহাড়ী পথের
দু'পাশে আমাদের গ্রাম
সকালের আলোরেখা নির্জনের
গভীরে একটি অন্তরঙ্গ দৃশ্য আঁকে প্রতিদিন

রূপকথা-নদী-জন্মবীজ
গূঢ় বেদনায় ফিরে ফিরে আসে

আমার অজানা ইতিহাসে
শূন্য শরীর মাটিতে নুয়ে পড়ে

শ্মশানের পাশে দীর্ঘ গম্বুজের সারিবদ্ধ
বিছানো স্তব্ধতা ভেঙে দিয়ে
কোন এক সত্য― অর্ধসত্য অথবা অলীক দর্শন
রুক্ষ শুষ্ক পাথরের ভূমিকে অমর করে জ্যোৎস্নার রাতে

তারপর স্নেহময় গ্রন্থিগুলি
আমার সত্তাকে মুক্ত করে

দেখি পাহাড়ের কোলে
শান্তিতে দিগন্ত ডোবে...

তথাগত আছে খুব কাছে
আমাদের গর্ভগৃহে অনন্ত স্পন্দনে

দিগন্ত ডোবে
Friday, January 11, 2019
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success