প্রতিবিম্ব পোড়ে Poem by Soumen Chattopadhyay

প্রতিবিম্ব পোড়ে

এখানে সময়
স্তব্ধ হয়েছিল
তুমি ছিলে সেদিন মৃত্যুর
ডানার ভেতর
আরো এক জীবনের খোঁজে

এই দীর্ঘ নদীর কিনারে
ধানশীষে প্রাচীন স্মৃতি ও
কথা জমে আছে সেকথা মনে কি পড়ে
বৃত্তপথে তারা জেগে ওঠে
ফিরে ফিরে আসে
মায়ামাখা পৃথিবীর লোভে
ইচ্ছেগুলো ভিক্ষে চায় ব্যাকুল আঁধারে
আমার রাত্রিতে যুবতী অরণ্য ঝরে

আমাকে ডেকো না আর আমি যে দেখেছি
সভয়ে ভাতের প্রতিবিম্ব
মার্ক্সবাদ সাথে নিয়ে পোড়ে

প্রতিবিম্ব পোড়ে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success