শাঁখা ভাঙা সেই হাত সৌমেন চট্টোপাধ্যায় Poem by Soumen Chattopadhyay

শাঁখা ভাঙা সেই হাত সৌমেন চট্টোপাধ্যায়

সন্ধ্যার স্বভাবে নিহিত দুঃখের নদী
নিথর কান্নার ধূ ধূ পথে বয়ে যায়
শাঁখা ভাঙা হাত উঠেছে শূন্যতা চিরে

বিকেল শেষের হা হা ধ্বনি - পোড়াকাঠ
স্মৃতি জেগে ওঠে শ্মশানের কাশবনে

শ্মশান জাগানো নদীতীরে প্রত্ন অস্থি
অঘ্রানের ভাঙা হাঁড়িঘট শুয়ে আছে

ইথারে বিষন্ন শোকের সঙ্গীতজল
ভেঙে, ভাঙা কলরোল স্তব্ধ অন্ধকার
মাতৃমুখ চেতনার গন্ধে ক্লান্ত করে

অস্তিত্বের শান্ত যন্ত্রণার জনপদে
অস্থির গভীরে আমি সেই অন্তস্রাব
পথের সংসারে হাহাকার স্রোতধারা

ম্রিয়মাণ প্রার্থনার দেশে ক্ষয় নামে
একাকী গোপনে অন্নদামঙ্গল জাগে
শাঁখা ভাঙা অন্তর্লোকে মাতৃমুখ ভাসে

শাঁখা ভাঙা সেই হাত
সৌমেন চট্টোপাধ্যায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success