ঝরে গেছি বহুবার সৌমেন চট্টোপাধ্যায় Poem by Soumen Chattopadhyay

ঝরে গেছি বহুবার সৌমেন চট্টোপাধ্যায়

অন্ধকার শোকের হলুদ ঘ্রাণে জেগে আছি একা
স্নায়ুর ভেতর স্তম্ভিত আকাশ উষ্ণ রক্তস্রোত
জন্মের মৌলিক সুরে মধ্যরাতে পাতাঝরা আঁকে

পৃথিবীর প্রাচীন পথের বিস্তৃত বৈভব কাঁদে
প্রাগৈতিহাসিক পশ্চিমের মাঠে নির্জন সূর্যাস্তে
দেখেছি পাখির নীলশব, যেখানে সময় স্থির

হুহু বুকের অনন্ত বেদনার শান্ত মহাকাল
ছুঁয়ে জেগে আছি শোকের হলুদ ঘ্রাণের ভেতর

আমার জীবাশ্ম জানলার বাইরে নিজেকে দেখে...

বাঁশবন দুখী শীর্ণ জোড় ঝরে গেছে বহুবার

ঝরে গেছি বহুবার
সৌমেন চট্টোপাধ্যায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success