পশ্চিম সন্ধ্যার ঘন অন্ধকারে Poem by Soumen Chattopadhyay

পশ্চিম সন্ধ্যার ঘন অন্ধকারে

বিষণ্ণ নদীর জল পার হয়ে যায়
কোনো এক পশ্চিম সন্ধ্যায়

ঘনকৃষ্ণ অন্ধকারে পিতৃপুরুষের বাঁশি বাজে

মধ্যরাতে পাখি হয়ে উড়ে আসে স্মৃতি
বুকের ভেতর বৃষ্টি নামে
অঝোরে একাকী

স্ফীত নীলশিরা
রাত্রির ভাঙনে জ্বলে ওঠে
নির্নিমেষ তাকিয়ে রয়েছে চোখ শূন্যের আকাশে

বুঝি স্মৃতিটুকু শান্তলেখা— শেষ দুখিত আশ্রয়
আমরা কি তবে
বিষণ্ণ নদীর করুন অধীন জল

এই ছেড়া ছেড়া চিত্রকল্প সম্পূর্ন নিজস্ব হয়
একদিন সন্ধ্যা মালতীর সুপ্তবনে
নিভন্ত চিতার দাহদেশে

পশ্চিম সন্ধ্যার ঘন অন্ধকারে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success