আকাঙ্ক্ষার রোদ্দুর, বোষ্টুমীর ছায়া Poem by Soumen Chattopadhyay

আকাঙ্ক্ষার রোদ্দুর, বোষ্টুমীর ছায়া

নিহত নদীর কিনারে সীমান্ত স্বপ্নের শেকড় শুয়ে আছে
দূর হতে অন্তিম নক্ষত্র পতনের শব্দ আমাকে বাজালো
গোধূলি ধুলোটে জন্মদুখী ঋতুগান যন্ত্রণার বীজ বোনে
কৃষিচিহ্নে শস্যরেখা আমার পাহাড়ি গ্রামে নীলভূমে ভাসে

নাভিফুল বাঁশবন দূরবর্তী শ্মশান ও শ্যাওলার ঘ্রাণ
আসন্ন মৃত্যুর কথা ভাবে— অতলের শান্ত সীমারেখা ছুঁয়ে
কোথাও শূন্যতা উড়ে এসে বসে এক হলুদ জ্বরের দিনে
শিশির কুয়াশা আঘাত নিহীত অতীতের প্রকৃত পথের
দিকে চলে যায় — হেঁটেছে একাকী তারা নরম রাত্রির শব্দে

গহ্বরের গভীরের পরাজয় চূড়ান্ত সঙ্গমে মিশে গেছে
কোনো একদিন দেববাতাসের আলো জলে বৈষ্ণবীর দেশে

প্রিয় অন্ধকার বোষ্টুমীর গূঢ় যৌণছায়ায় ধ্বনিত হয়
সীমান্ত স্বপ্নের শেকড় নিহত নদীর নিথর শবদেহে
আরো এক সংহিতার জন্ম দেয় আকাঙ্ক্ষার পরাগ রোদ্দুরে

আকাঙ্ক্ষার রোদ্দুর, বোষ্টুমীর ছায়া
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success