আদিগন্ত চৈতন্যের নিরোর আকাশ
মাঠপাড়ে বাঁশি বাজে জোছনা কবরে
নক্ষত্র নাভিতে শান্ত প্রেমে চন্ডিদাস
রামির সঞ্চার চিহ্নটুকু রেখে গেছে
মেঘের ঘুঙুরে প্রাকৃত গোপিনী জাগে
অন্তরে কুয়াশাঘন বাঁশবন হাঁটে
ভাঙনের ঘ্রাণ অকাল বাঁধনে ভেসে
কাঙাল বাগানে আসে কৃষ্ণপক্ষ রাতে
ভেজা ভেজা ঢেউ বাজে বুকের উপর
সেদিন সন্ধ্যার সাতটি তারার সাথে
পৃথিবী রঙের আলোভ্রূণ তবু ডাকে
আদিগন্ত চৈতন্যের ঘনমেঘ জাগে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem