জলন্ত সিগারেট শরীরে ভরে দেয় বিষ
ফুসফুসে তার দগদগে ক্ষতচিহ্ন
আমার স্বার্থদিগন্ত ছড়িয়ে
তোমাকে করেছে ছিন্ন ভিন্ন ।
সবাই ছিলো নিজের মতই
নিয়েছিল ঠাঁই চোখ বুজে
খাদ্য খাদক উভয়েই আজ
প্রাণের ভিক্ষা খুঁজে।
বাস্তুতন্ত্র ধুকছে বসে
কালো ধোঁয়া আকাশ ঢাকে
এমন ভাবে চললে গল্প
পৃথিবীকে কে আর রাখে?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
কালো ধোঁয়া - Black smoke. ইকোলজির সমস্যাগুলি বিশ্বজুড়ে প্রচুর উদ্বেগ প্রকাশ করেছিল Ecology problems arose great concern all around the world!