কাঁদছি মোরা Poem by Diamond Bhuiyan

কাঁদছি মোরা

কাঁদছি মোরা আপন মনে স্মৃতি হারাবার;
আসছি মোরা নতুন সুরে গাইব গান আবার।

ছিন্ন হয়ে অনেক দূরে করেছি বসবাস;
এসেছি ফিরে নতুন করে ঘুঁচাতে পরবাস।

অস্ত্রু জলে ভেসে গেল সব আনন্দের ছায়া;
কেমন করে ভূলি বল এত নিবিড় মায়া!

এখন চল সবে মিলিয়ে আপন মহিমায়,
ছুটব মোরা স্মৃতি ভূলে নতুন আঙিনায়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Diamond Bhuiyan

Diamond Bhuiyan

Bangladesh
Close
Error Success