বিপ্লব জাগে কই Poem by Soumen Chattopadhyay

বিপ্লব জাগে কই

নিবিড় নিবিড়তম প্রিয়জনের করোটি কংকালে দেখেছি
অজস্র ব্যাথার
দেহে নৈঃশব্দ্যের
তুমুল সন্ত্রাস...

তবুও বিপন্ন
ভোরের আলোর
গভীরে বিপ্লব জাগে কই!

অনেক যুদ্ধের পর যে জীবন মর্গের শীতল
ঘরে মানুষের
জমাট দুঃখের
স্তুপে শুয়ে থেকে মরা রাত্রির বাতাসে
নিরাশ্রয় ক্ষুধার্তের মুখে ভাষা দিয়ে
নিঃশব্দে নিজেকে উষ্ণ করেছিল একদিন
আজ তার খোঁজ নেই আর

যে জীবন হিম অন্ধগলির দুর্বোধ্য অন্ধকারে জন্মভূমির পীড়িত
ফুলের ভাঙ্গন ধরা প্রাণের শূন্যতা মুছে দিয়ে
দুর্দিনে ফুটিয়েছিল ফুল আজ তার
বিশ্বাস মর্গের হিমঘরে শুয়ে আছে

নিবিড় নিবিড়তম প্রিয়জনের করোটি কংকালে ক্ষুধার্ত
মহাপৃথিবীর
অনিবার্য দ্রুমগুলি শাখা
প্রশাখা ছড়িয়ে নেমে আসে
গোধূলি সন্ধ্যার বুকে কাননে কুসুম কলি চেয়ে

মানুষের চেতনার পথে
নির্জন রক্তের
সমূহ প্রবাহে প্রিয়জনের নিবিড়
সে মুখ মর্গের হিমঘরে শুয়ে আছে
রাষ্ট্রের দণ্ডকারণ্যে বিপ্লবী সন্ধ্যার
করুন বাতাসে

বিপ্লব জাগে কই
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success