কি মায়ায় জড়ালে আমায়? Poem by Md. Ziaul Haque

কি মায়ায় জড়ালে আমায়?

কি মায়ায় জড়ালে আমায়?
মাছ যেমন জড়ায়,
জালের ভেতর,
তেমনই তোমাতে বিজড়িত আমার অন্তর।

যত চাই যাব দূরে সরে,
চলন্ত ট্রেন যেমন একটু একটু করে,
দিগন্তে যায় জাদুর মত মিলিয়ে,
কিন্তু নাটাইয়ের সুতো ধরে যাও তব কাছে নিয়ে!

হিমুর মত মনে মনে ভাবি আমি একাকী নিরালায়,
কেন এত বাসো ভালো নিয়মহীন এই আমায়?

Saturday, June 20, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success