জীবিকার তাগিদে
মুখোশধারী লম্পটের খাঁচায়
উনিশ বছরের তাজা জীবন
মরিয়ম নিজেই ঝুলে রইল
একটি প্রশ্নবোধকচিহ্ন হয়ে;
বাংলাদেশের মানচিত্রে।
তাতে কার কি যায় আসে?
এমনটাতো অহরহ ঘটছে
প্রান্তিক-প্রান্তরে দিবারাত্র!
প্রশ্নচিহ্ন
এ কে সরকার শাওন
২১ সেপ্টেম্বর ২০২৬
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem