Adhunikotar Smriti Poem by Malay Roychoudhury

Adhunikotar Smriti

আধুনিকতার স্মৃতি
যুবক শিমুল, শকুনেরা হেগে-মুতে
স্মৃতিহীন করেছিল তোকে; হাড়গিলে
শিড়িঙ্গে একাকী দাঁড়িয়েছিলিস, কোনো
পাখি গান গেয়ে তোকে ভালোবাসতো না

শকুনেরা বংশহীন হল আর দ্যাখ
স্মৃতি ফিরে পেলি তুই সবুজ পাতায়
ফুলে ফলে ফাল্গুনের উড়ন্ত রোঁয়ায়

পার্সি বধুটির শব শুয়ে আছে সেজে
কবে শকুনেরা এসে ঠোকরাবে তাকে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success