Badur Manchurian (Bengali Poem - Bat Series) Poem by Malay Roy Choudhury

Badur Manchurian (Bengali Poem - Bat Series)

বাদুড় মাঞ্চুরিয়ান
আজ যা খেলল মোহনবাগান আর খিদে থাকবে? ইলিশ কাৎ! হে হে
কবিতা এয়োতির সিঁথি আর কীবুঝিনা বুঝিনা বলেও ঠাপবেই হে হে
হুমায়ূন একজন জাদুকর। তার তুলনা আওরঙজেব আহমেদ! হে হে
বৃহস্পতিবার লক্ষীর পাঁচালী-কবিতা দুলে দুলে পড়ি, অন্ত্যমিল আছে গো
চলে যাও পাথারকান্দি পেরিয়ে রামকৃষ্ণনগর ঐদিকে।যুবতীকে পাবেন!
বলিউড স্টার! সাইনিং মানি— রয়্যালটি— একাকার অবস্থা— হা হা হা!
এই ভেঙাচ্ছিস কেন রে? ? ? ? আরে বাবা প্রেম কি এমনি এমনি আসে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success