Badur Tanduri (Bengali Poem - Bat Series) Poem by Malay Roy Choudhury

Badur Tanduri (Bengali Poem - Bat Series)

বাদুড় তন্দুরি
খিল্লি করে আমায় উনি প্রতিখিল্লি কইরা রাগের চোটে মঞ্চে জুতো মারেন
যাওন-নিশ্বাস আওন-নিশ্বাসের ভাষা প্রকাশ করিতে আহার হারাম হে হে
কোন তর্কে আদিমরসকে অস্বীকার করে গণতান্ত্রিক সরকারের ফুলবাবু?
সবসময় কত যে উপদেশ বাক্য দিতেন বাদুড় খাও বিপ্লবের উৎস বাদুড়
চ্যলাকাঠ চেনো, চ্যলাকাঠ? মহান সাজিয়ে বিজ্ঞাপিত করো কদমগাছকে!
সংগ্রাম, যুবশক্তি, গণজাগরণ, বিপ্লব, প্রতিবাদ, লড়কেলেঙ্গে, স্টল হত।
আমি কয়রা কিংবা বৈটেঘাটায় যাইয়ে এট্টা চেকিন দেব, কী কও? অ্যাঁ

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success